১১৷ (১) কোন মহাজনী ঋণ গ্রহীতা তত্কর্তৃক গৃহীত ঋণের পরিমাণ এবং উহার উপর প্রদেয় সুদের ন্যায়সংগত হার ও পরিমাণ, পরিশোধ্য ঋণ ও উহার উপর প্রদেয় সুদের পরিমাণ নির্ধারণ এবং উক্তরূপ নির্ধারিত ঋণ ও সুদ পরিশোধের জন্য ন্যায়সংগত কিস্ত নিরূপণের জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বোর্ডের নিকট দরখাস্ত করিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন দরখাস্তটি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শুনানীর পর, বোর্ড- (ক) গৃহীত ঋণের পরিমাণ নির্ধারণ করিবে; এবং (খ) টাকায় পরিশোধ্য ঋণের ক্ষেত্রে , অনধিক শতকরা বার্ষিক বিশ টাকা হারে এবং শস্যে বা শস্যবীজে পরিশোধ্য ঋণের ক্ষেত্রে , আসল ঋণের বার্ষিক অনধিক এক-পঞ্চমাংশ হারে সুদ নির্ধারণ…