৮। (১) কাউন্সিলের একজন রেজিস্ট্রার থাকিবে। (২) রেজিস্ট্রার রিহ্যাবিলিটেশন প্রাকটিশনারের মধ্য হইতে সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৩) রেজিস্ট্রার কাউন্সিলের এবং নির্বাহী কমিটির সদস্য-সচিব হিসাবে দায়িত্ব পালন ও কার্য সম্পাদন করিবে। (৪) রেজিস্ট্রার এর পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রেজিস্ট্রার তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে উক্ত শূন্য পদে নবনিযুক্ত রেজিস্ট্রার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, অথবা রেজিস্ট্রার পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি রেজিস্ট্রার এর দায়িত্ব পালন…