৬। কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) বাংলাদেশে স্বীকৃত প্রতিষ্ঠান বা রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক রিহ্যাবিলিটেশন প্রাকটিশনার, রিহ্যাবিলিটেশন টেকনোলজিস্ট ও রিহ্যাবিলিটেশন টেকনিশিয়ানকে প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি প্রদান; (খ) বাংলাদেশের বাহিরে অবস্থিত রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠান অথবা সমজাতীয় প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত রিহ্যাবিলিটেশন শিক্ষা যোগ্যতার স্বীকৃতি প্রদান; (গ) অন্য কোনো দেশের রিহ্যাবিলিটেশন কাউন্সিল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত আলোচনার মাধ্যমে সেই দেশের রিহ্যাবিলিটেশন বিষয়ক শিক্ষাগত যোগ্যতার বিষয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে স্বীকৃতি প্রদানসহ…