৫। (১) কাউন্সিল নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যিনি কাউন্সিলের সভাপতিও হইবেন; (খ) স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মনোনীত একজন অতিরিক্ত সচিব; (গ) চেয়ারপার্সন, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ড; (ঘ) মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর; (ঙ) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর; (চ) ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন; (ছ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক মনোনীত একজন অন্যূন যুগ্মসচিব; (জ) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন অন্যূন যুগ্মসচিব; (ঝ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন অন্যূন…