৩৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিল, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা বিধির সহিত অসংগতিপূর্ণ নহে এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে প্রবিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের রিহ্যাবিলিটেশন বিষয়ক শিক্ষাগত যোগ্যতার কোর্স, কারিকুলাম এবং অভিন্ন ন্যূনতম মান ও মেয়াদ নির্ধারণ; (খ) রিহ্যাবিলিটেশন শিক্ষা বিষয়ক ডিপ্লোমা, অন্যান্য কোর্স ও প্রশিক্ষণসমূহের কোর্স, কারিকুলাম এবং অভিন্ন ন্যূনতম মান ও মেয়াদ নির্ধারণ; (গ) রিহ্যাবিলিটেশন…