২২। (১) যদি কাউন্সিলের নিকট প্রতীয়মান হয় যে- (ক) কোনো নিবন্ধিত রিহ্যাবিলিটেশন পেশাজীবী কর্তৃক দাখিলকৃত সনদ মিথ্যা বা নকল বা ভুয়া; অথবা (খ) রিহ্যাবিলিটেশন পেশাজীবী চারিত্রিক স্খলনজনিত কোনো অপরাধে সাজা প্রাপ্ত; অথবা (গ) অনুসরণীয় আচরণ নীতিমালা লঙ্ঘনের জন্য কাউন্সিল কর্তৃক সাজা প্রাপ্ত; অথবা (ঘ) শারীরিক অথবা মানসিক অসুস্থতা অথবা অন্যবিধ কারণে পেশাগত কার্য পরিচালনায় অনুপযুক্ত; তাহা হইলে কাউন্সিল তাহাকে প্রযোজ্য ক্ষেত্রে শুনানির সুযোগ প্রদান করিয়া নিবন্ধন বহি হইতে তাহার নিবন্ধন সাময়িক অথবা স্থায়ীভাবে বাতিল করিতে পারিবে, এবং কোনো রিহ্যাবিলিটেশন পেশাজীবীর নিবন্ধন বাতিল করা হইলে রিহ্যাবিলিটেশন…