২১। কোনো ব্যক্তি এই আইনের অধীন নিবন্ধিত না হইয়া অথবা স্বীকৃত যোগ্যতা অর্জন না করিয়া যদি রিহ্যাবিলিটেশন পেশাজীবী হিসাবে ভুয়া সনদ ব্যবহার করেন অথবা পেশা বা কার্য পরিচালনা করেন অথবা মিথ্যা বা নকল ডিগ্রি অথবা সনদ ব্যবহার করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অন্যূন ০৭ (সাত) বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা অন্যূন ০১ (এক) লক্ষ টাকা হইতে অনূর্ধ্ব ০২ (দুই) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।