২০। (১) বাংলাদেশের অভ্যন্তরের অথবা বাহিরের কোনো আইনানুগ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত না হওয়া সত্ত্বেও কোনো নিবন্ধিত রিহ্যাবিলিটেশন পেশাজীবী কাউন্সিল কর্তৃক নির্ধারিত নহে এইরূপ কোনো নাম, উপাধি, বর্ণনা অথবা চিহ্ন ব্যবহার অথবা প্রকাশ করিতে পারিবে না যাহাতে কোনো ব্যক্তির এইরূপ ধারণা জন্মে যে তিনি অতিরিক্ত অথবা অন্যবিধ কোনো পেশাগত যোগ্যতার অধিকারী। (২) উপ-ধারা (১) এর বিধান প্রতিপালন না করিয়া কোনো ব্যক্তি যদি কোনো নাম, উপাধি, বর্ণনা অথবা চিহ্ন ব্যবহার অথবা প্রকাশ করেন তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অন্যূন ০২ (দুই) বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা অন্যূন ০১ (এক) লক্ষ টাকা হইতে অনূর্ধ্ব ০২…