২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “কাউন্সিল” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল; (২) “তপশিল” অর্থ এই আইনের সহিত সংযুক্ত কোনো তপশিল; (৩) “নির্বাহী কমিটি” অর্থ ধারা ১০ এর অধীন গঠিত নির্বাহী কমিটি; (৪) “প্রতিবন্ধী ব্যক্তি” অর্থ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা ৩ এ বর্ণিত প্রতিবন্ধী ব্যক্তি; (৫) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত কোনো প্রবিধান; (৬) “ফৌজদারী কার্যবিধি’’ অর্থ Code of Criminal Procedure, 1898 (Act V of 1898); (৭) “বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত কোনো বিধি; (৮) “রিহ্যাবিলিটেশন” অর্থ কতিপয় স্বীকৃত…