১৮। (১) কাউন্সিল রিহ্যাবিলিটেশন পেশাজীবীদের নিবন্ধন করত প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট নিবন্ধন বহিতে (Register) অন্তর্ভুক্ত করিবে এবং উক্ত নিবন্ধনসমূহ তৎকর্তৃক নির্ধারিত পদ্ধতিতে যথাযথভাবে প্রকাশ এবং স্থায়ীভাবে সংরক্ষণ ও প্রতিনিয়ত হালনাগাদ করিবে। (২) রিহ্যাবিলিটেশন পেশাজীবীদের নিবন্ধনের শর্ত, নিবন্ধনের প্রক্রিয়া, কোনো বাধ্যতামূলক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ অথবা এতৎসংক্রান্ত বিষয়াদি কাউন্সিল কর্তৃক নির্ধারিত হইবে।