১৭। (১) কাউন্সিল কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে যদি কাউন্সিলের নিকট প্রতীয়মান হয় যে- (ক) রিহ্যাবিলিটেশন শিক্ষাসংক্রান্ত স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতার কোনো ডিগ্রি, ডিপ্লোমা অথবা সনদ প্রদানের জন্য বাংলাদেশের কোনো রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী পরিচালিত পরীক্ষা মানসম্মত হইতেছে না; অথবা (খ) উক্ত ডিগ্রী ডিপ্লোমা বা সনদ প্রদানের জন্য গৃহীত পরীক্ষায় অংশগ্রহণকারীদের কাঙ্ক্ষিত ব্যুৎপত্তির মান, নির্ধারিত মানদণ্ড ও নীতিমালার আলোকে সংশ্লিষ্ট যোগ্যতাধারীর জন্য আবশ্যিক জ্ঞান ও দক্ষতা নিশ্চিত হইতেছে না; অথবা (গ) সরকার প্রদত্ত আদেশ, নির্দেশ,…