১৬। (১) বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে ডিগ্রি, প্রশিক্ষণ অথবা সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি উক্ত ডিগ্রি, প্রশিক্ষণ অথবা সনদমূলে বাংলাদেশে রিহ্যাবিলিটেশন পেশাজীবী অথবা রিহ্যাবিলিটেশন প্রাকটিশনার হিসাবে পেশা বা কার্য পরিচালনা করিতে আগ্রহী হইলে বা বাংলাদেশে উক্ত ডিগ্রি অথবা সনদ ব্যবহারে আগ্রহী হইলে উক্ত ব্যক্তিকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কাউন্সিলের নিকট আবেদন করিতে হইবে। (২) কাউন্সিল বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও শর্ত পূরণসাপেক্ষে উপযুক্ত বিবেচনা করিলে আবেদনকারীকে নিবন্ধন ও, ক্ষেত্রমতে, লাইসেন্স প্রদান করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) এর বিধান প্রতিপালন না করিয়া কোনো ব্যক্তি রিহ্যাবিলিটেশন…