১৫। (১) বিদ্যমান অন্য কোনো আইনের অধীন কোনো কর্তৃপক্ষ হইতে কোনোরূপ নিবন্ধন ও লাইসেন্স প্রাপ্ত হওয়া সত্ত্বেও, রিহ্যাবিলিটেশন পেশাজীবীগণকে এবং রিহ্যাবিলিটেশন প্রাকটিশনারগণকে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কাউন্সিলের নিকট হইতে যথাক্রমে নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ করিতে হইবে। (২) উপ-ধারা (১) অনুযায়ী কাউন্সিল কর্তৃক নিবন্ধন বা, ক্ষেত্রমত, লাইসেন্স প্রাপ্তির জন্য রিহ্যাবিলিটেশন পেশাজীবী বা রিহ্যাবিলিটেশন প্রাকটিশনারকে এই আইন বলবৎ হইবার ১৮০ (একশত আশি) দিনের মধ্যে কাউন্সিলের নিকট আবেদন করিতে হইবে। (৩) কাউন্সিল বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও শর্তপূরণ সাপেক্ষে প্রত্যেক…