১২। (১) বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল তহবিল নামে কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ দ্বারা উক্ত তহবিল গঠিত হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার, সংস্থা, দেশিয় বা আন্তর্জাতিক সংস্থা ও ব্যক্তি হইতে প্রাপ্ত দান, অনুদান ও সহায়তা; (গ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত দান, অনুদান ও সহায়তা; (ঘ) এই আইনের অধীন আদায়কৃত নিবন্ধন ফি ও পরিদর্শন ফি; (ঙ) কাউন্সিলের নিজস্ব সম্পত্তি হইতে প্রাপ্ত আয় এবং নিজস্ব বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা; এবং (চ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) উপ-ধারা (১) এর…