৭। (১) কোন ব্যক্তি পরিচালনা পর্ষদের সদস্য হইবার যোগ্য হইবেন না বা সদস্য থাকিতে পারিবেন না, যদি তিনি- (ক) কোন সময় সরকারি চাকুরীর জন্য অযোগ্য বা সরকারি চাকুরী হইতে বরখাস্ত হন; (খ) নৈতিক স্খলন জনিত অপরাধে দোষী সাব্যস্ত হন; (গ) কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন; (ঘ) কোন উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হন; অথবা (ঙ) পরিচালনা পর্ষদের অনুমতি ব্যতিত কোন সদস্য যদি পর পর তিনটি সভায় যোগদানে বিরত থাকেন: তবে শর্ত থাকে যে, পদাধিকারবলে নিয়োগপ্রাপ্ত সদস্যের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না। (২) ধারা-৬ এর উপ-ধারা (২) এর বিধান সত্ত্বেও সরকার পরিচালনা পর্ষদের যে কোন মনোনীত সদস্যকে লিখিত আদেশের…