২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) “পরিচালনা পর্ষদ” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত বোর্ডের পরিচালনা পর্ষদ; (২) “পরিচালক” অর্থ বোর্ডের পরিচালক; (৩) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৪) “ফিলেচার কাঁচা রেশম” অর্থ যন্ত্রচালিত বা বিদ্যুৎ চালিত যন্ত্রের সাহায্যে রেশমগুটি হইতে প্রস্তুত কাঁচা রেশম তন্তু; (৫) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৬) “বোর্ড” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড; (৭) “ভাইস চেয়ারম্যান” অর্থ ধারা ৬ এর অধীন নিযুক্ত পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান; (৮) “মহাপরিচালক” অর্থ ধারা ১০ এর অধীন নিযুক্ত বোর্ডের মহাপরিচালক;…