১৭। (১) পরিচালনা পর্ষদ, এই আইন বা ইহার অধীন প্রণীত বিধি বা প্রবিধানে নির্ধারিত শর্তাধীনে, মহাপরিচালক বা কোন পরিচালক বা কোন কর্মকর্তাকে ইহার যে কোন ক্ষমতা অর্পণ করিতে পারিবেন। (২) মহাপরিচালক এই আইন বা ইহার অধীন প্রণীত বিধি বা প্রবিধান অনুযায়ী তাহার উপর অর্পিত, উপ-ধারা (১) এর অধীন মহাপরিচালককে প্রদত্ত ক্ষমতা ব্যতীত, যে কোন ক্ষমতা বোর্ডের যে কোন পরিচালক বা কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবেন।