১২। (১) বোর্ড, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ইহার কার্যকরতা আরম্ভের তারিখ হইতে সকল ফিলেচারের কাঁচা রেশম ও চরকায় তৈরী পাকানো রেশম সুতার উপর বিভিন্ন সময়ে, সরকার কর্তৃক নির্ধারিত হারে, সেস (Cess) আরোপ ও আদায় করিবে। (২) রিলারগণ নোটিশ প্রাপ্তির এক মাসের মধ্যে বোর্ডের চাহিদা মোতাবেক ফিলেচারে উৎপাদিত কাঁচা রেশম ও চরকায় উৎপাদিত পাকানো রেশম সুতার উপর আরোপিত সেস (Cess) বোর্ডের নিকট প্রেরণ করিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন আরোপিত সেস ভূমি রাজস্বের বকেয়ার ন্যায় আদায়যোগ্য হইবে। (৪) এই ধারার অধীন পরিশোধযোগ্য সেস হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) সেস নির্ধারণের সময় উল্লেখ করিয়া বোর্ড…