৯। (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, পর্ষদ ইহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) প্রতি বৎসর পর্ষদের অন্যূন ৩ (তিন) টি সভা অনুষ্ঠিত হইবে এবং সভাপতি কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে সভা অনুষ্ঠিত হইবে। (৩) পর্ষদের সভার কোরামের জন্য ইহার মোট সদস্য সংখ্যার অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মূলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না। (৪) সভাপতি পর্ষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক মনোনীত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৫) সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সভায়…