২৭। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অধীন ‘এস্টাবলিশমেন্ট অব ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে সৃষ্ট ‘ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্’, অতঃপর বিলুপ্ত ইনস্টিটিউট বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন বিলুপ্ত হওয়া সত্ত্বেও বিলুপ্ত ইনস্টিটিউট কর্তৃক কৃত কোনো কার্য বা গৃহীত ব্যবস্থা, ইস্যুকৃত আদেশ বা বিজ্ঞপ্তি, প্রদত্ত সিদ্ধান্ত, সম্পাদিত দলিল বা চুক্তিপত্র বা চলমান কোনো কার্য এই আইনের অধীন কৃত, গৃহীত, ইস্যুকৃত, প্রদত্ত, সম্পাদিত বা চলমান বলিয়া গণ্য হইবে। (৩)…