২৬। ইনস্টিটিউটের দায়িত্ব পালনের সময় ইহার বৈজ্ঞানিক গবেষণায় কর্মরত কোনো বিজ্ঞানী ও কর্মচারীর আবিষ্কার বা উদ্ভাবন এবং আবিষ্কৃত কোনো উপাদান, পদ্ধতি, প্রক্রিয়া (Process), যন্ত্রপাতি বা সরঞ্জামের যেকোনো প্রকারের উন্নয়ন সম্পর্কিত সকল অধিকার বা মেধাস্বত্ব বা গবেষণালব্ধ ফলাফল ইনস্টিটিউটের সম্পত্তি হিসাবে গণ্য হইবে।