২১। (১) পর্ষদ, বিশেষ বা সাধারণ আদেশ দ্বারা, নির্ধারিত শর্তাধীনে মহাপরিচালক, কোনো সদস্য বা কোনো কর্মচারীকে ইহার যেকোনো ক্ষমতা অর্পণ করিতে পারিবে। (২) মহাপরিচালক, প্রয়োজনবোধে এবং তৎকর্তৃক নির্ধারিত শর্তসাপেক্ষে, উপ-ধারা (১) এর অধীন তাহার উপর অর্পিত ক্ষমতা ব্যতীত, এই আইনের অধীন তাহার উপর অর্পিত যেকোনো ক্ষমতা বা দায়িত্ব, লিখিত আদেশ দ্বারা, কোনো কর্মচারীকে অর্পণ করিতে পারিবেন।