২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে (১) ‘ইনস্টিটিউট’ অর্থ এই আইনের ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ (BRiCM); (২) ‘কর্মচারী’ অর্থ ইনস্টিটিউটের কর্মচারী এবং বিজ্ঞানীও ইহার অন্তর্ভুক্ত হইবে; (৩) ‘ট্রেসেবিলিটি’ অর্থ কোনো পরিমাপ ফলাফলের মান অবিচ্ছিন্ন তুলনা শিকলের (unbroken chain) মাধ্যমে আন্তর্জাতিক মান এককের (International System of Units-SI Unit) সহিত সম্পর্কিতকরণ; (৪) ‘তহবিল’ অর্থ এই আইনের ধারা ১৭ এর অধীন গঠিত তহবিল; (৫) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৬) ‘পর্ষদ’ অর্থ এই আইনের ধারা ৮ এর অধীন গঠিত পরিচালনা…