১৭। (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং ইহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা : (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যাংক হইতে গৃহীত ঋণ বা প্রাপ্ত অনুদান; (গ) ইনস্টিটিউটের নিজস্ব উৎস হইতে আয়; (ঘ) ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত সেবা প্রদানের মাধ্যমে আয়; এবং (ঙ) ইনস্টিটিউটের অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্জিত অর্থ এবং উহার সম্পত্তি হইতে অর্জিত অর্থ। (২) তহবিলের সকল অর্থ কোনো তপশিলি ব্যাংকে ইনস্টিটিউটের নামে জমা রাখিতে হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালিত হইবে। ব্যাখ্যা। এই আইনে ‘তপশিলি…