১৫। (১) ইনস্টিটিউট বিজ্ঞানী ও গবেষকদের জন্য সরকারি বিধি-বিধান অনুসরণপূর্বক, প্রয়োজনীয় বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। (২) কোনো বিজ্ঞানী বা গবেষক আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক প্রশিক্ষণ বা গবেষণার জন্য মনোনীত হইলে এবং উক্ত ক্ষেত্রে আর্থিক সহায়তার প্রয়োজন হইলে ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, উক্তরূপ আর্থিক সহায়তার সমুদয় বা অংশবিশেষ প্রদান করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) এর উদ্দেশ্যে পূরণকল্পে, ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, বিজ্ঞান গবেষণায় অগ্রসর রাষ্ট্র এবং অগ্রণী প্রতিষ্ঠানসমূহের সহিত প্রশিক্ষণ সহায়তা প্রদান…