১৪। (১) ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, ইহার কার্যাবলি সুচারু ও ফলপ্রসূভাবে সম্পাদনের লক্ষ্যে রাসায়নিক পরিমাপবিজ্ঞান বিষয়ে যে কোনো সমধর্মী জাতীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠান বা এজেন্সির সহিত যোগাযোগ রক্ষা ও সমন্বয় সাধন করিতে পারিবে, উহাদের সহিত সহযোগিতা চুক্তি সম্পাদন করিতে পারিবে এবং ক্ষেত্রমত, দেশের প্রতিনিধিত্ব করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কার্যাবলি সম্পাদন এবং ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে, ইনস্টিটিউট, প্রয়োজনবোধে, সরকারের পূর্বানুমোদনক্রমে, যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শ ও সহযোগিতা গ্রহণ করিতে পারিবে ও উক্ত প্রতিষ্ঠানকে পরামর্শ…