১৩। ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ প্রয়োজনে বা, ক্ষেত্রমত, গবেষণা এবং বিশেষায়িত পণ্য বা সেবা উদ্ভাবনের প্রয়োজনে দেশের বা দেশের বাহিরের প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞকে চুক্তিভিত্তিক নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের সম্মানি ও অন্যান্য সুবিধা পর্ষদ কর্তৃক নির্ধারিত হইবে।