১২। ইনস্টিটিউট, সময় সময়, লিখিত আদেশ দ্বারা, ইহার কার্যে সহায়তা প্রদানের জন্য এক বা একাধিক সদস্য বা ইহার যে কোনো কর্মচারী বা এক বা একাধিক বিশেষজ্ঞ সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করিতে পারিবে এবং উক্ত আদেশে এইরূপ কমিটির দায়িত্ব, মেয়াদ, সম্মানি, কার্যপরিধি ও অন্যান্য শর্তও নির্ধারণ করিতে পারিবে।