১১। (১) সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো সাপেক্ষে, ইনস্টিটিউট ইহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে। (২) ইনস্টিটিউটের কর্মচারীগণের নিয়োগ ও চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (৩) ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, ইহার বিজ্ঞানী ও কর্মচারীগণকে বিশেষ প্রণোদনা ও ভাতা প্রদান করিতে পারিবে।