১০। (১) ইনস্টিটিউটের ১ (এক) জন মহাপরিচালক থাকিবেন। (২) মহাপরিচালক সরকার কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে দেশের খ্যাতনামা বিজ্ঞানী ও গবেষকদের মধ্য হইতে নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) মহাপরিচালক ইনস্টিটিউটের সার্বক্ষণিক মুখ্য নির্বাহী হইবেন এবং তিনি (ক) ইনস্টিটিউটের প্রবিধান অনুযায়ী কর্মচারী নিয়োগ, পদোন্নতি, সাধারণ আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করিবেন; (খ) পর্ষদ কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন; (গ) পর্ষদের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (ঘ) ইনস্টিটিউটের প্রশাসন পরিচালনা করিবেন; এবং (ঙ) পর্ষদের নির্দেশনা…