৬। পরিচালনা পরিষদ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, হথা:- (ক) সরকার কর্তৃক, নির্ধারিত শর্তাবলী সাপেক্ষে, নিয়োজিত অন্যূন অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা অথবা রাবার বিষয়ে অভিজ্ঞ সরকার কর্তৃক মনোনীত একজন ব্যক্তি, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সকল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), পদাধিকারবলে; (গ) পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঘ) ভূমি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত বিভাগের উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (চ)…