২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’পরিষদ’’ অর্থ ধারা ৬ এর অধীন গঠিত বোর্ডের পরিচালনা পরিষদ; (২) ’’বোর্ড’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ রাবার বোর্ড; (৩) ’’রাবার’’ অর্থ রাবার গাছ থেকে প্রাপ্ত কষ বা ল্যাটেক্স এবং উহার উপজাত কোন পদার্থ; (৪) ’’সচিব’’ অর্থ বোর্ডের সচিব; এবং (৫) ’’সদস্য’’ অর্থ পরিষদের কোন সদস্য।