১৫। (১) বোর্ডের একজন সচিব থাকিবেন যিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (২) সচিব বোর্ডের সার্বক্ষণিক মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি – (ক) পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (খ) পরিষদের নিকট কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করিবেন; এবং (গ) পরিষদের নির্দেশনা অনুযায়ী বোর্ডের কার্যাবলি সম্পাদন করিবেন। (৩) সচিবের দায়িত্ব ও কর্তব্য হইবে নিম্নরূপ, যথা:- (ক)পরিষদের সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়ন; (খ) বোর্ডের কর্মসূচী এবং বাৎসরিক কর্মসূচির বাজেটসহ রাজস্ব বাজেট প্রণয়ন; (গ) পরিষদ কর্তৃক অনুমোদিত পরিকল্পনা এবং কর্মসূচী বাস্তবায়ন;…