বাংলাদেশ রাবার বোর্ড আইন, ২০১৩ ( ২০১৩ সনের ১৯ নং আইন ) [০২ মে, ২০১৩ রাবার চাষ ও রাবার শিল্পের সার্বিক বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে রাবার বোর্ড প্রতিষ্ঠা এবং এতদ্সংক্রান্ত বিধান করার উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু রাবার চাষ ও রাবার শিল্পের সার্বিক বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে একটি বোর্ড প্রতিষ্ঠা এবং এতদ্সংক্রান্ত বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-