৯। (১) কোনো কর্মচারী বা তাহার মৃত্যু হইলে তাহার স্ত্রী বা, ক্ষেত্রমত, স্বামী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, নিম্নবর্ণিত ক্ষেত্রে তহবিল হইতে অনুদান গ্রহণের অধিকারী হইবেন, যথা:- (ক) কোনো নির্দিষ্ট চিকিৎসা কর্তৃপক্ষ কর্তৃক শারীরিক বা মানসিকভাবে তাহার দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য চিরস্থায়ীভাবে অক্ষম বলিয়া ঘোষিত হন এবং উক্ত কারণে চাকরি হইতে অবসর, অপসারণ বা অব্যাহতি পান; অথবা (খ) চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেন বা একজন অবসরপ্রাপ্ত কর্মচারী হিসাবে চাকরি হইতে অবসরের তারিখ হইতে ২ (দুই) বৎসরের মধ্যে মৃত্যুবরণ করেন। (২) বোর্ড, উপধারা (১) এর অধীন প্রদেয় কল্যাণ অনুদান মাসিক ১৫০০ (এক হাজার পাঁচশত)…