৮। (১) প্রত্যেক কর্মচারীর বেতন হইতে ষান্মাসিক ৫০০ (পাঁচশত) টাকা অথবা বোর্ড কর্তৃক, সময় সময়, নির্ধারিত অর্থ কর্তন করিয়া তহবিলে জমা করা হইবে। (২) কোনো কারণে কোনো কর্মচারীর বেতন হইতে চাঁদা কর্তন করা না হইয়া থাকিলে উক্ত কর্মচারী তাহার প্রদেয় চাঁদা বোর্ডকে প্রদান করিবেন এবং অসাবধানতা বা অবহেলাজনিত কারণে চাঁদার অপ্রদত্ত কোনো অংশ উক্ত কর্মচারীর নিকট হইতে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, আদায় করা হইবে। (৩) কর্মচারীর অসাবধানতা, অবহেলা, বেতন উত্তোলন না করা বা অন্য যেকোনো কারণেই হউক না কেন, চাঁদা প্রদানে অপারগতা উক্ত কর্মচারীর বা তাহার পরিবারের সদস্যের এই আইনের অধীন অনুদান প্রাপ্তির অধিকারকে ব্যাহত…