৭। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল নামে একটি তহবিল থাকিবে। (২) নিম্নবর্ণিত উৎসসমূহ হইতে প্রাপ্ত অর্থ তহবিলে জমা হইবে, যথা:- (ক) কর্মচারীদের প্রদত্ত চাঁদা; (খ) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) তহবিলের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা; এবং (ঘ) বোর্ড কর্তৃক গৃহীত অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৩) তহবিলের অর্থ বোর্ড কর্তৃক নির্দিষ্টকৃত কোনো তপশিলি ব্যাংকে রাখা যাইবে। ব্যাখ্যা। উপধারা (৩) এর উদ্দেশ্যে পূরণকল্পে, "তপশিলি ব্যাংক" অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর Article 2(j) এ সংজ্ঞায়িত Scheduled Bank। (৪) তহবিল হইতে কর্মচারীদের কল্যাণের…