৬। বোর্ডের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:- (ক) তহবিল হইতে কর্মচারী এবং তাহাদের পরিবারকে কল্যাণ অনুদান মঞ্জুরি প্রদান; (খ) এই আইনের অধীন সকল কল্যাণ অনুদানের দাবি নিষ্পত্তিকরণ; (গ) তহবিলের প্রশাসনিক ও ব্যবস্থাপনা সম্পর্কিত ব্যয় মঞ্জুরি; (ঘ) তহবিলের অর্থ সরকারের সিকিউরিটিজ বা সরকারের পূর্বানুমোদনক্রমে অন্য কোনো লাভজনক খাতে বিনিয়োগ; (ঙ) বিভিন্ন শাখা, কেন্দ্র বা বাংলাদেশ পুলিশের অধীন স্থাপনা বা দপ্তরের ব্যবস্থাপনা কমিটিসমূহ গঠন এবং উহাদের তত্ত্বাবধানের জন্য প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা প্রদান; এবং (চ) তহবিলের অর্থ বা সম্পত্তির ব্যবস্থাপনার জন্য অন্যান্য দায়িত্ব।