৫। (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, সভার কার্যপদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে। (২) বোর্ডের সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রতি বছর বোর্ডের কমপক্ষে ২টি সভা অনুষ্ঠিত হইবে। (৩) চেয়ারম্যান বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে বোর্ডের ভাইস-চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করিবেন। (৪) অন্যূন এক তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে বোর্ডের সভার কোরাম গঠিত হইবে। (৫) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে, উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা…