৪। (১) এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড নামে একটি বোর্ড প্রতিষ্ঠিত হইবে। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) মহা-পুলিশ পরিদর্শক, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) মহা-পুলিশ পরিদর্শক কর্তৃক মনোনীত একজন অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক, যিনি ইহার ভাইস চেয়ারম্যানও হইবেন; (গ) মহা-পুলিশ পরিদর্শক কর্তৃক মনোনীত একজন উপ মহা-পুলিশ পরিদর্শক; (ঘ) বাংলাদেশ পুলিশ এর সহকারী মহা-পুলিশ পরিদর্শক (কল্যাণ ও পেনশন), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন; এবং (ঙ) মহা-পুলিশ পরিদর্শক কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন সদস্য, যাহাদের মধ্যে অন্যূন একজন নারী ও দুই জন কর্মচারী…