৩। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলি প্রাধান্য পাইবে, তবে এই আইনের কোনো কিছুই কোনো কর্মচারীর অবসর বা অক্ষমতার ফলে তাহার বা তাহার মৃত্যুর পরে তাহার পরিবারকে পেনশন, ভবিষ্য তহবিল, আনুতোষিক বা অন্যান্য সুবিধা প্রাপ্তির অধিকারকে ব্যাহত করিবে না।