২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) "কর্মচারী" অর্থ- (ক) পুলিশ ইন্সপেক্টরের নিম্ন পদমর্যাদার কোনো পুলিশ; এবং (খ) বাংলাদেশ পুলিশে কর্মরত পুলিশ ব্যতীত ১০-২০তম গ্রেডের অন্যান্য সকল কর্মচারী; (২) “তহবিল” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল: (৩) "পরিবার” অর্থ- (ক) স্ত্রী বা, ক্ষেত্রমত, স্বামী; এবং (খ) কর্মচারীর সহিত একত্রে বসবাসরত তৃতীয় লিঙ্গ সন্তানসহ তাহার উপর সম্পূর্ণ নির্ভরশীল সন্তানগণ, পিতা-মাতা, নাবালক ভাই, অবিবাহিতা বা তালাকপ্রাপ্তা বা বিধবা বোন, হিন্দু কর্মচারীর ক্ষেত্রে দত্তক পুত্র; (৪) "বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৫) "বোর্ড" অর্থ…