১৯। (১) Police (Non-Gazetted Employees) Welfare Fund Ordinance, 1986, অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্ত Ordinance রহিত হইবার সঙ্গে সঙ্গে- (ক) উহার অধীন প্রতিষ্ঠিত Police (Non-Gazetted Employes) Welfare Fund, অতঃপর বিলুপ্ত Fund বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; এবং (খ) বিলুপ্ত Fund এর সম্পত্তি, অধিকার ও স্বার্থ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, নগদ ও ব্যাংকে গচ্ছিত সকল অর্থ এবং সিকিউরিটিজ, বিনিয়োগ, সকল দাবি ও অধিকার, সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং অন্যান্য দলিলপত্র বোর্ডের নিকট হস্তান্তরিত ও উহার উপর ন্যস্ত হইবে। (৩) উক্ত Ordinance রহিত হওয়া সত্ত্বেও- (ক)…