১৫। (১) তহবিলের হিসাব-নিকাশ এমন কোনো অফিসার অথবা কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হইবে যাহাকে বোর্ড নিয়োগ প্রদান করিবে। (২) প্রতি ২ (দুই) বৎসর অন্যূন একবার করিয়া সরকারের নিরীক্ষা বিভাগ অথবা কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত কোনো নিরীক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে তহবিলের হিসাব-নিকাশ নিরীক্ষণ করিতে হইবে।"।