১২। (১) নিম্নবর্ণিত যেকোনো উদ্দেশ্যে বোর্ড কোনো কর্মচারী বা তাহার পরিবারকে তহবিল হইতে বিশেষ কল্যাণ অনুদান মঞ্জুর করিতে পারিবে, যথা:- (ক) দুরারোগ্য ও জটিল রোগের চিকিৎসা ব্যবস্থাপনা; (খ) রোগের চিকিৎসার জন্য চিকিৎসা সামগ্রী ক্রয়; (গ) দাফন-কাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া; এবং (ঘ) বিভিন্ন ধরনের আঘাত বা দুর্ঘটনার ক্ষেত্রে চিকিৎসা। (২) বোর্ড, উপধারা (১) এ বর্ণিত উদ্দেশ্যসমূহের জন্য, কোনো কর্মচারী বা তাহার পরিবারকে, চরম অর্থনৈতিক দুর্দশার ক্ষেত্রে, বিশেষ কল্যাণ অনুদানের অতিরিক্ত অনুদান মঞ্জুর করিতে পারিবে। (৩) বোর্ড, কর্মচারীদের সাধারণ কল্যাণের উদ্দেশ্যে, তহবিল হইতে অন্য কোনো অনুদান, এককালীন বা ধারাবাহিক…