১১। (১) বোর্ড কোনো কর্মচারীর বা মৃত, স্থায়ীভাবে অক্ষম, বিকলাঙ্গ কর্মচারীর সন্তানের শিক্ষার জন্য তহবিল হইতে ১ (এক) বৎসর মেয়াদি মাসিক কল্যাণ অনুদান মঞ্জুর করিতে পারিবে। (২) শিক্ষার কোনো স্তর বা কোর্স সফলভাবে সম্পন্ন করিবার উদ্দেশ্যে উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কল্যাণ অনুদান গ্রহণ করা হইলে উহা প্রত্যেক বৎসর নবায়ন করা যাইবে।