১। (১) এই আইন বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল আইন, ২০২৩ নামে অভিহিত হইবে। (২) ইহা বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদের নিম্নপদমর্যাদাভুক্ত পুলিশ এবং পুলিশ ব্যতীত ১০-২০তম গ্রেডের অন্যান্য সকল কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হইবে। (৩) ইহা অবিলম্বে কার্যকর হইবে।