৭৷ এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, সঙ্গনিরোধ কর্মকর্তার ক্ষমতা ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) সঙ্গনিরোধের জন্য পশু বা পশুজাত পণ্য আটক; (খ) সঙ্গনিরোধের জন্য আটক পশু ও পশুজাত পণ্য পরিদর্শন; (গ) সঙ্গনিরোধের সময়সীমা নির্ধারণ; (ঘ) সঙ্গনিরোধাবস্থা হইতে পশু ও পশুজাত পণ্য মুক্তকরণ; (ঙ) নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্নের জন্য যথাযথ আদেশ দান; (চ) সঙ্গনিরোধের জন্য আটক পশুর স্বাস্থ্যসনদ ইস্যুকরণ; (ছ) নির্ধারিত পরীক্ষা সম্পন্নের পর রোগাক্রান্ত বলিয়া সনাক্তকৃত পশু বা সংক্রমিত পশুজাত পণ্য নির্ধারিত পদ্ধতিতে ধ্বংসকরণ বা অন্যকোনভাবে নিষ্পত্তির আদেশ দান; (জ) রোগাক্রান্ত পশু ও পশুজাত পণ্যের সংস্পর্শে…