২৪৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধিমালা প্রণয়ন করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, উক্ত বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধি প্রণয়ন করা যাইতে পারে, যথা:- (ক) পশু ও পশুজাত পণ্য আমদানির পূর্বে, আমদানিকালে বা আমদানির পরে পালনীয় শর্তাবলী নির্ধারণ; (খ) পশু ও পশুজাত পণ্যের অবতরণ, পরিদর্শন, সঙ্গনিরোধ, বাজেয়াপ্তকরণ, আটক এবং পশুর চিকিত্সা সেবার পদ্ধতি নির্ধারণ; (গ) রোগ সনাক্তকরণের নিমিত্ত যথাযথ পরীক্ষা পদ্ধতি নির্ধারণ; (ঘ) পশু আমদানি বা রপ্তানির ক্ষেত্রে স্বাস্থ্যসনদের জন্য ফরম ও ফিস নির্ধারণসহ…