২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে- (ক) “আমদানি” অর্থ কোন পশু বা পশুজাত পণ্য জল, স্থল ও আকাশপথে বাংলাদেশে আনয়ন; (খ) “উপযুক্ততা সনদ” অর্থ কোন পশুজাত পণ্য মানুষ বা পশুর খাদ্য বা ব্যবহারের উপযুক্ততা সম্পর্কে সঙ্গনিরোধ কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত উপযুক্ততা সনদ; (গ) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (ঘ) “পশু” অর্থে নিম্নবর্ণিত সকল ধরনের পশু অন্তর্ভুক্ত হইবে, যথাঃ- (অ) মানুষ ব্যতীত সকল স্তন্যপায়ী প্রাণী; (আ) পাখি; (ই) সরীসৃপ জাতীয় প্রাণী; (ঈ) মত্স্য ব্যতীত অন্যান্য জলজ প্রাণী; এবং (উ) সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত অন্য কোন পশু৷ (ঙ) “পশুজাত পণ্য” অর্থ পশু…